,

ভারত-বাংলাদেশ ৪ সমঝোতা স্মারক সই

news-image

ইউএনবি : বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘বহুমুখী সহযোগিতা’ আরও জোরদার করতে দেশ দুটি আজ শুক্রবার চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে এসব এমওইউ সই হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জেসিসি বৈঠকে সহসভাপতিত্ব করেন।

বাংলাদেশের ১ হাজার ৮০০ সরকারি আমলার প্রশিক্ষণ এবং ঔষধি গাছ খাতে ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে দুটি এমওইউ সই হয়েছে।

তৃতীয় এমওইউটি হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাঝে। সেই সঙ্গে মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য হিরানন্দনি গোষ্ঠী ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে একটি এমওইউ হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর