,

শবনম ফারিয়া ফের শুটিংয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল ১ ফেব্রুয়ারি। সংবর্ধনার আগে ও পরে বেশ কিছুদিন নাটকের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। ৬ ফেব্রুয়ারি থেকে নতুন করে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া। নাটকের নাম ‘প্রজাপতির পাখা’। এটি লিখেছেন সুমন আনোয়ার এবং পরিচালনা করছেন রোমান রুনি।

বিবাহোত্তর সংবর্ধনার পর আবার কাজে ফেরা প্রসঙ্গে ফারিয়া মুঠোফোনে বলেন, ‘সারা জীবন তো মা–বাবার বাড়ি থেকে সকালে শুটিংয়ে গিয়েছি। এবার শ্বশুরবাড়ি থেকে প্রথম শুটিংয়ে এলাম।’

বিয়ের পর শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘সকালে শুটিংয়ে যাওয়ার আগে সব সময় মা বিভিন্ন ধরনের ফল, জুস, ডিম সঙ্গে দিয়ে দেন। শ্বশুরবাড়ি থেকে প্রথম দিন শুটিংয়ে যাওয়ার আগে শাশুড়িও একই ধরনের খাবার সঙ্গে দিয়েছেন। মনটা ভরে গেছে। ওদিকে আবার মা-ও ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন। খাবার দ্বিগুণ হয়ে গেছে।’

শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় শুটিংয়ে কোনো বাধানিষেধ আছে কি না—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না, কোনো বাধা নেই। তাঁরা আমাকে আগে থেকে এভাবেই দেখে আসছেন। তা ছাড়া আমার বরও পেশাগতভাবে এই ভুবনের মানুষ।’

‘প্রজাপতির পাখা’ নাটকে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন শাওন। নাটকটি ভালোবাসা দিবসে একটি চ্যানেলে প্রচারের কথা আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর