মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি চেয়ারম্যান বললেন, বাংলাদেশ ক্রিকেটে ভালো করছে

news-image

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর প্রশংসা করে বলেছেন, ক্রিকেটে ভাল করছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ভালো হবে। (Bangladesh Cricket would be as good as India, Australia and England.) এসময় তিনি বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতও প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা খুব ভালো খেলে, এর ধারাবাহিকতা প্রয়োজন। যদি খেলোয়াড়দের মধ্যে জাতীয় চেতনা সঞ্চারিত হয়, তারা দেশের প্রতি আরো বেশি প্রতিশ্রুতি নিয়ে ভালো খেলে।

…আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যান।

এসময় প্রথম মেয়াদে সরকার গঠনের পর থেকে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন জানিয়ে শেখ হাসিনা বলেন, সব সময় খেলোয়াড়দের উৎসাহ দেই এবং তাদের সঙ্গে কথা বলি।

সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক