মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিম বললেন, যা শুনছেন, সবই গুঞ্জন

news-image

বিনোদন প্রতিবেদক : নজরকাড়া গ্ল্যামার শিল্পী হিসেবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেশ জনপ্রিয়। একের পর এক মনমুগ্ধকর অভিনয় দিয়ে দর্শকহৃদয় মাতিয়ে রেখেছেন তিনি। মিম মানেই চমক, এমন বিশ্বাস অনেকের। ভক্ত-দর্শকদের এমন বিশ্বাস পুঁজি করে এ অভিনেত্রীও এগিয়ে চলছেন খুব সতর্কতার সঙ্গে।

আগামীকাল শুক্রবার দেশের ৪২টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে মিম অভিনীত ছবি ‘দাগ হৃদয়ে’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নতুন ছবি ও বিভিন্ন বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার দৈনিক আমাদের সময় অনলাইন-এর সঙ্গে কথা বলেন বিদ্যা সিনহা মিম।

আগামীকাল তো সারা দেশে আপনার নতুন ছবি ‘দাগ হৃদয়ে’ মুক্তি পাচ্ছে। ছবিটি দেখতে সিনেমাহলে যাবেন?

ছবি দেখতে নয়, ভক্ত-দর্শকদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা কুড়াতে যাব। আগামীকাল সারা দিনই ব্যস্ত থাকা হবে। তবে শুরুটা করব কোথা থেকে, তা এখনো চূড়ান্ত করিনি। ছবির নির্মাতা তারেক শিকদারের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব, আমরা কোথায় কোথায় যাব।

ছবির গল্পটি কেমন, আর এটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী?

গল্প বললে তো সিনেমা দেখার মজাই শেষ। গল্পটি কেমন, হলে বসে দর্শক তা জানুক। শুধু এইটুকু বলব, এটি রোমান্টিক অ্যাকশনধর্মী গল্প। আরেকজন অভিনয়শিল্পী সব সময়ই তার কাজ নিয়ে আশাবাদী। গল্প, চরিত্র ও নির্মাণ মিলে গেলে সেটি ঘিরে শতভাগই আশাবাদী হওয়া যায়। ‘দাগ হৃদয়ে’ তেমনই একটি ছবি।

ছবিতে আপনাকে কোন চরিত্রে দেখা যাবে?

ছবিতে আমার চরিত্রের নাম ‘সোহানা’। সে একজন চিত্রশিল্পী। দারুণসব ছবি আঁকেন সোহানা। একটা সময় ছবিগুলো নায়কের চোখে পড়ে। ছবিগুলোর প্রতি নায়ক এতটাই মুগ্ধ হয়, একটা সময় সে খুঁজতে থাকে এর শিল্পীকে। এভাবে এগিয়ে চলে গল্প।

সম্প্রতি ‘থাই কারি’ নামে একটি ছবিতে অভিনয় করলেন। এটি কবে মুক্তি পাবে?

হ্যাঁ, কিছুদিন আগে অঙ্কিত আদিত্যের পরিচালনায় ‘থাই কারি’ ছবির কাজ শেষ করলাম। এখনো ডাবিং হয়নি। এটি কবে মুক্তি পাবে, তা নির্মাতাই বলতে পারবেন। ছবিতে আমার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তী। এতে আমি অভিনয় করেছি মায়া চরিত্রে।

ইদানিং নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?

কথা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। আশা করি, খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা দিতে পারব।

ভিন্ন প্রসঙ্গ, বিয়ে করছেন কবে?

আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। এই প্রশ্নটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। পরিচিতজনরা সুযোগ পেলেই বিয়ের কথা বলে। সবাইকে এক কথা বলি, সময় হলে সব জানাব। বিয়ের করতে আরও দু-তিন বছর সময় লাগবে।

আপনাকে নিয়ে তো শোবিজ পাড়ায় প্রেমের গুঞ্জন আছে। আপনার মন্তব্য কী?

যা শুনছেন, সবই গুঞ্জন। নানা মানুষ নানা কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি তো আর কারও মুখ আটকে রাখতে পারব না। শুধু কি প্রেমের গুঞ্জন, কিছুদিন আগে তো আমি আমার বিয়ের কথাও শুনেছি। সেলিব্রিটি বলেই তো এত গুঞ্জন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক