মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গত অর্থবছরে ২০০ কোটি টাকা লোকসান বিমানের

news-image

নিউজ ডেস্ক : গত অর্থবছরে (২০১৭-১৮) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ছিল ৪ হাজার ৯৩১ দশমিক ৬৪ কোটি টাকা। ব্যয় ছিল পাঁচ হাজার ১৩৩ দশমিক ১১ কোটি টাকা। সে হিসেবে লোকসানের পরিমাণ ২০১ দশমিক ৪৭ কোটি টাকা। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো, মাহবুব আলী এসব তথ্য জানান।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় ঈশ্বরদী বিমানবন্দরে ২০১৫ সালে মে মাসের ৩০ তারিখ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। উক্ত বিমানবন্দরের অধিগ্রহনকৃত মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমির মধ্যে ২৯০ দশমিক ৭৪ একর জমি মিলিটারি ফার্ম ব্যবহার করছে। ব্যবহৃত জমি বাংলাদেশ বেসামরিক বিমান চলরাচল কর্তৃপক্ষের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার ও উন্নয়ন করে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। জমি প্রাপ্তিসহ অন্যান্য উন্নয়ন ও সংস্কারমূলক কাজ সম্পাদনপূর্বক বিমানবন্দরটি চলতি অর্থবছরে পুনরায় চালু করা সম্ভব নয়।

নওগাঁ-৬ আসনের সরকার দলীয় সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীন ফ্লাইটের ভাড়া ও এ সংক্রান্ত আইনগত নীতিমালা নেই। এয়ারলাইন্সসমূহ তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিং কস্ট, ওভারহেড কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট এন্ড এস্টাবলিসমেন্ট কস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। আইএটিএ-এর এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোন এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে না। বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়মে চলে। ফলে যাত্রীর ভাড়া নির্ধারণে কোন নীতিমালা আপাতত নেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক