শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনু–মোশাররফ–আনিসুল–চুন্নু এবার সংসদীয় কমিটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়া হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদসহ আরও চারজনকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আরও ৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়। একাদশ সংসদে এখন পর্যন্ত ২৪টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

আজকের অধিবেশনে সাবেক তথ্যমন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

গত সরকারের পরিবেশ ও বনমন্ত্রী বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে এই সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

গত মেয়দে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে এবার একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জাতীয় পার্টির মুজিবুল হককে। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তিনি শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন ফজলে করিম চৌধুরী। দশম সংসদেও তিনি এই দায়িত্বে ছিলেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শামসুল হককে। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সংসদ নেতার অনুমতিক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফয়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আবুল হাসান মাহমুদ আলী এবং এর আগে শাজাহান খানকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়। তাঁরা সবাই গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ