মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নানা নাতী নিহত

accedentশেখ কামাল উদ্দিন : ডিসেম্বর মাস। পরিবারের স্কুল পড়ুয়া সদস্যদের বার্ষিক পরীক্ষা শেষ। স্বাভাবিকভাবেই বাবা মা তাদের সন্তানদের রুটিন অনুযায়ী বেড়ানোর জায়গাগুলোতে তাদের পাঠাচ্ছেন। কসবা পৌর এলাকার হাকর গ্রামের অধিবাসী ও কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বাবর আলীর সন্তান মো. আবদুল মান্নানের স্ত্রী, শিশুপুত্র ও কন্যাদের তাদের নানা বাড়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামে বেড়াতে পাঠিয়েছেন। বেড়ানো শেষে  শুক্রবার বিকেলে সিএনজি চালিত বেবিটেক্সিযোগে বাড়ীতে ফিরছিলেন। যানবাহনটি কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডের অদূরে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কের থোল্লার নিকটবর্তী স্থানে ইট পরিবহনকারী একটি ট্রাক্টর হঠাৎ চাপা দিলে ঘটনাস্থলেই নানা ও নাতীর মৃত্যু ঘটে। মারাত্মকভাবে আহত বেগম মান্নান ও অপর কন্যাশিশুকে কুমিল্লা পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা