,

সুহানা খান প্রস্তুত হচ্ছেন

news-image
বিনোদন ডেস্ক : তিনি তৈরি হচ্ছেন আগামী প্রজন্মের নায়িকা হিসেবে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। ইতমধ্যে শুরু হয়ে গিয়েছে তার হাতেখড়ি। চলছে জোর কদম প্রস্তুতি। তিনি আর কেউ নন, শাহরুখ তনয়া সুহানা খান।

সম্প্রতি নাটকের একটি অংশের স্টিল ছবিকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কলেজের অনুষ্ঠানের একটি নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন সুহানা। বিপরীতে রোমিওর ভূমিকায় তারই এক সহপাঠি। নাটকের নাম রোমিও জুলিয়েট, জুলিয়েটের ভূমিকাতেই ছিলেন সুনাহা খান।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ছবিতে দেখা যাচ্ছে চরিত্রের মধ্যে সম্পূর্ণ ডুবে রয়েছেন সুহানা। পরনে সাদা লং ড্রেস, মুখে উদ্বেগ, এলোমেলো চুল। তার এই ছবি বলার অপেক্ষা রাখে না সে যথার্থই ‘বাপ কা বেটি’। ছবিতে সঙ্গে রয়েছেন নাটকে তার সহ অভিনেতাও। নাটকের স্টিল সহ, পোস্টারের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন নায়িকা। আর এর কিছুক্ষণ পরেই একটি ছবি শেয়ার করেছেন কিং খান নিজে। সেখানে প্রশংসা করেছেন নাটকের টিমকে। সঙ্গে মেয়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন বাবা।

এর আগেই জানিয়েছিলেন অভিনয় জগতেই আসতে চান সুহানা। একটি সাক্ষাত্কারে বলেছিলেন, অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চান শাহরুখ তনয়া। আপাতত ইউকের একটি কলেজে পড়াশোনা করছেন তিনি। যদিও তার বাবা কিন্তু বরাবরই চান পড়াশোনা সম্পূর্ণ করে তবেই এই জগতে অভিষেক হোক সুহানার। অভিনয়কে ভালবাসেন সুহানা, আর পড়াশোনা শেষ হওয়া মাত্রই যে কোনও দিক নিয়ে না ভেবে সোজা ডুব দিতে চান অভিনয় জগতে অন্তত এই আগাম বার্তাই দিচ্ছে ভাইরাল হওয়া সেই ছবি। বাদশা কন্যা ঠিক কতটা উপযুক্ত হয়েছে সেটাই চাক্ষুষ করতে চান বলিউড তথা ফ্যান মহল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর