শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেনরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতিকে বিদায় জানতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন— মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, আইজিপিসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। চিকিৎসা শেষে তিন ফেব্রুয়ারি দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।