মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোলির সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে প্রেস উইং জানিয়েছে।

এর আগে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।

গত সোমবার ও মঙ্গলবার এই দুদিন উখিয়া ও কুতুপালংসহ চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জোলি। পরে এক ব্রিফিংয়ে জাতিসংঘের দূত বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় শুধু বাংলাদেশ নয় উদ্যোগ নিতে হবে মিয়ানমার আর বিশ্ব সম্প্রদায়কেও। এ সময় এত শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

মিয়ানমারে রাষ্ট্রীয় নিপিড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে সোমবার সকালে ঢাকায় পৌঁছান জোলি। এর পর পরই তিনি কক্সবাজারে যান। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সঙ্গে বিশেষ করে শিশুদের সঙ্গে সময় কাটান।

২০১২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। অস্কারজয়ী এ অভিনেত্রী লারা ক্রফট: টম্ব রাইডার, মি. এন্ড মিসেস স্মিথ, ওয়ান্টেড, সল্ট, আ মাইটি হার্ট এর মতো বিশ্ব মাতানো সিনেমার অভিনেত্রী।

এর আগে রাষ্ট্রীয় মদদে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউনিসেফের বিশেষ দূত ও বলিউড অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক