,

ভাঙনের সুর সুবর্ণা-সৌদের সংসারে

news-image

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আর জনপ্রিয় নির্মাতাদের একজন বদরুল আনাম সৌদ। প্রয়াত গুণী অভিনেতা হুমায়ুন ফরিদীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ পর ২০০৮ সালে নিমার্তা সৌদকে ভালোবেসে বিয়ে করেন সুবর্ণা। এ বিয়ে নিয়ে শোবিজ পাড়ায় শুরু থেকেই নানা গুঞ্জন চলে। এবার তেমনই একটি গুঞ্জন সত্য হওয়ার পথেই এগুচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তবে এবার জোরালোভাবেই কথা উঠেছে, সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদের সংসার ভেঙে যাচ্ছে।

সুবর্ণা-সৌদের ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে, বেশ ক’দিন ধরেই তাদের বনিবনা হচ্ছে না। ইদানিং তারা নাকি আলাদাও থাকছেন। সংসারে অশান্তির কারণে কিছুদিন আগে সৌদ অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। এবারও অভিযোগ উঠেছে, সৌদ নাকি নতুন প্রেমে মজেছেন। আর এ কারণেই সংসারে অশান্তি।

এ বিষয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়। এখন দেখার পালা, সংসার ভাঙনের খবরটি কি এবারও গুঞ্জন নাকি সত্যি।

উল্লেখ্য, ২০০৮ সালের ৭ জুলাই গোপনে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সৌদের বয়সের চেয়ে সুবর্ণা বড়, এ নিয়ে নাটকপাড়ায় চলে নানা আলোচনা-সমালোচনা। এক দশকের এই সংসার জীবনে, বেশ কয়েকবারই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন উঠেছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর