মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হতদরিদ্রের হার ১৬.১৯, ২০৩০ সালে হবে ০.৮৩: বিশ্বব্যাংক

news-image

নিউজ ডেস্ক : ক্রয়ক্ষমতা সমতা অনুসারে (পিপিপি) যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, আন্তর্জাতিক দারিদ্র্যরেখা হিসেবে তাদের হতদরিদ্র বলে বিবেচনা করা হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে এখন দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয় করেন এমন দরিদ্র লোকের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। তারা হতদরিদ্র হিসেবে বিবেচিত। আর এসব হতদরিদ্র মানুষের অর্ধেক বসবাস করে বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া এই পাঁচটি দেশে।

সম্প্রতি বিশ্বব্যাংকের এক রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়। যা ২০১৫ সালের তথ্য দিয়ে তৈরি করা হয়েছে।

রিপোর্টে দেখা যায়- ২০১৮ সালে বাংলাদেশে হতদরিদ্রের হার ছিল ১৬.১৯। যা ২০৩০ সালে হবে ০.৮৩। ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ২৪ শতাংশ হতদরিদ্র লোক থাকে। এ ছাড়া নাইজেরিয়ায় ১২ শতাংশ, কঙ্গোতে ৭ শতাংশ, ইথিওপিয়ায় ৪ শতাংশ এবং বাংলাদেশে ৩ শতাংশ হতদরিদ্র লোক বসবাস করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে সারা বিশ্ব থেকে দারিদ্র্য নির্মূল বা জিরো পভার্টির ঘোষণা দেওয়া হয়েছে। এর মানে হলো সারা বিশ্বের দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। যেখানে এই রিপোর্টে বলা হচ্ছে সেসময় বাংলাদেশ হতদরিদ্র মানুষের সংখ্যা শূণ্য কোঠায় নামাতে না পারলেও অনেক উন্নতি করবে। বাংলাদেশ এভাবে এগিয়ে গেলে ২০৩০ সালে দেশটিতে হতদরিদ্র মানুষ থাকবে ০.৮৩ শতাংশ বা ৮ লাখ ৩০ হাজার মানুষ।

২০১৫ সালে বাংলাদেশে ১ কোটি ৬২ লাখ মানুষ হতদরিদ্র ছিল। ভারতে ৯ কোটি ৬৬ লাখ, নাইজেরিয়ায় ৯ কোটি ৯২ লাখ, কঙ্গোয় ৬ কোটি ৭ লাখ এবং ইথিওপিয়ায় ২ কোটি ১৯ লাখ হতদিরদ্র মানুষ বাস করে।

গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স বলেছে, অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম। গত বুধবার একই প্রতিষ্ঠান আরেকটি প্রতিবেদনে বলেছে, ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ তৃতীয়। আগামী পাঁচ বছর বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ হারে বাড়বে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক