মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বই মেলায় তারকাদের যত বই

news-image

বিনোদন প্রতিবেদক : প্রতিবারের মতো এ বছরো শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ শুরু হয়েছে এ মেলা।

প্রতি বছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশ হয়, তেমনই তরুণ লেখকদের বইও আসে। ছোট পর্দা ও বড় পর্দার অনেক তারকার বইও প্রকাশ পায়। সেই ধারাবাহিকতায় এই বছরও আসছে বেশ কজন তারকার নতুন বই।

এবার মেলায় এসেছে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের চতুর্থ কবিতার বই ‘১৯ নং কবিতা মোকাম’। অনন্যা প্রকাশ করছে এই বইটি।

মেলায় আরও প্রকাশ হচ্ছে, জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় উপন্যাস ‘অপরিচিত দুপুর’। তাম্রলিপি প্রকাশনীর ১৪ নাম্বার প্যাভিলিয়ননে পাওয়া যাবে বইটি। এবারের বই মেলাতে আসছে ভাবনারও দ্বিতীয় উপন্যাস ‘তারা’। তাম্রলিপি থেকে উপন্যাসটি প্রকাশিত হবে।

এবার অভিনেত্রী শানারেই দেবী শানুর বই আসছে দুইটি। এর মধ্যে একটি উপন্যাস ও একটি শিশুতোষ গল্পের বই। উপন্যাসের নাম ‘একলা আকাশ’ এবং শিশুতোষ গল্পের বইয়ের নাম ‘শানারেই ও তার যাদুর লেইত্রেং’। ‘একলা আকাশ’ প্রকাশ হচ্ছে তাম্রলিপি প্রকাশনা থেকে আর ‘শানারেই ও তার যাদুর লেইত্রেং’ প্রকাশ হচ্ছে অনন্যা প্রকাশনী থেকে।

আসছে কণ্ঠশিল্পী পুতুলের দ্বিতীয় উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’। তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে উপন্যাসটি। এর আগে একুশের বইমেলায় পরপর দুটি কবিতা ও একটি উপন্যাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী পুতুল। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক