মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্যান্ডেল সেলফি’ নিয়ে সরব বলিউড

news-image

বিনোদন ডেস্ক : স্যান্ডেল দিয়ে ‘সেলফি’ তোলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিটি কোথায়-কখন তোলা হয়েছে এখনও জানা যায়নি। ছবিতে দেখা গেছে গ্রামের রাস্তায় মোবাইলে সেলফি তোলার ভঙ্গিতে স্যান্ডেল হাতে একটি শিশু। আরও চারটি শিশু তার সঙ্গে সেলফির পোজ দিয়ে মিটিমিটি হাসছে। তাদের গায়ের সুন্দর পোশাক নেই, কারও পায়ে জুতা নেই। কিন্তু সবার চোখে-মুখে মধ্যে আনন্দ উপচে পড়ছে।

এ ছবিটি নিয়ে এরইমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ছবি ফটোশপ করা। এই দলে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও।

শুধু অমিতাভ নয়, ছবিটি নিয়ে বোমান ইরানি, অনুপম খের, সুনীল শেঠির মতো বলিউড তারকা কথা বলেছেন। তবে বেশিরভাগের মতে, ছবিটির মধ্যে সরলতা অনেক সুন্দর করে ধরা পড়েছে। ‘দিনের সেরা ছবি’, ‘ইনোসেন্স’ ইত্যাদি হ্যাশট্যাগ দিয়ে অনেকে ছবিটি শেয়ার করে ইতিবাচক কথা বলেছেন।

এ ছবির বিষয় বলিউড তারকা সুনীল শেঠির বক্তব্য, ‘সুখ আসলে মনের অবস্থার ওপরই নির্ভর করে।’ বোমান ইরানি লিখেছেন, ‘আপনি যেভাবে চাইবেন সেভাবেই সুখী হতে পারবেন।’ সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক