,

সংগ্রামী জীবন ঋতুপর্ণার

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন ছবির কাজ শুরু করছেন তিনি। নাম ‘বিদ্রোহিনী’। পরিচালনায় সন্দীপ চৌধুরী।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজের সুযোগ হয়নি। তাইতো তার ছেলের সঙ্গে কাজ করে শূন্যতা পূরণ করতে চাই। বিদ্রোহিনী দারুণ একটি ছবি। গল্পটি শক্তিশালী। ছবিটি একজন নারীর ঘর এবং বাইরের রিপোর্ট তুলে ধরা হয়েছে।

জানা গেছে, ছবিতে ঋতুপর্ণা একজন আইপিএস অফিসারের ভূমিকায় রয়েছেন। যেখানে দেখা যাবে নিজের বোনের ধর্ষকদের ধরার জন্য লড়াই করবেন এই অভিনেত্রী।

এদিকে ঋতুপর্ণার ‘আহারে’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে আছেন বাংলাদেশের আরিফিন শুভ। এর আগে তাদের বাংলাদেশের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দেখা যায়।

‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক হয়। সেটি ১৯৯৫ সালে কথা। ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে।

এরপর সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।
ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে।

এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর