,

আতিকুলের গাড়ি নেই, হাতে আছে ৮৭ হাজার টাকা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নিজের বা স্ত্রী-সন্তানদের কারও কোনো গাড়ি নেই। ১৬টি প্রতিষ্ঠানের কর্ণধার হলেও তার হাতে মাত্র ৮৭ হাজার ৬৩ নগদ টাকা রয়েছে। ডিএনসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি।

আতিকুল ইসলামের বাবার নাম মমতাজ উদ্দিন আহমেদ ও মায়ের নাম মাজেদা আহমেদ। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২/এ বাসাটি তার বর্তমান ও স্থায়ী ঠিকানা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিকম (পাস), তার বিরুদ্ধে বর্তমানে কিংবা অতীতের কোনো মামলা নেই।

বাৎসরিক আয়
আতিকুল ইসলাম তার ১৬টি প্রতিষ্ঠান থেকে আয় দেখিয়েছেন ৫১ লাখ ৪০ হাজার টাকা। এর বাইরে কৃষিতে ৩ লাখ ৫৫ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে ৩৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা, ব্যাংক সুদ থেকে ২ লাখ ৩৬ হাজার ৫৭১ টাকা ও মৎস্য খাত থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা আয় দেখিয়েছেন। আর স্ত্রীর আয় দেখিয়েছেন ১৯ লাখ ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদ
ব্যবসায়ী এই নেতা হলনামায় তার হাতে নগদ অর্থ উল্লেখ করেছেন ৮৭ হাজার ৬৩ টাকা। তবে স্ত্রীর হাতে আছে ২ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৭৬৫ টাকা, যার মধ্যে পুঁজি হচ্ছে ২ কোটি টাকা। আতিকুল ইসলামের হাতে বৈদেশিক মুদ্রা আছে ১ হাজার ৫৭৬ দশমিক ১৩ মার্কিন ডলার।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪৬০ টাকা, স্ত্রীর নামে ১১ লাখ ৪৯ হাজার ৯০৫ টাকা আর কন্যার নামে ১ লাখ ৭৭ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

বন্ড, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির ৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার রয়েছে।

২ লাখ টাকার অলংকার নিজের এবং ৩০ ভরি সোনা আছে স্ত্রীর। নিজের ইলেকট্রনিক্স সামগ্রী আছে ৫ লাখ টাকার, আর স্ত্রীর আছে ৩ লাখ টাকার। নিজের আসবাব আছে ৫ লাখ টাকার, স্ত্রীর আছে ২ লাখ টাকার।

হলফনামায় অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বাস, ট্রাক, মোটরগাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল ইত্যাদি বিবরণের ঘরটি তিনি ফাঁকা রেখেছেন। অর্থাৎ আতিকুল ইসলামের নিজের বা তার স্ত্রীর বা তার কন্যার কোনো গাড়ি নেই।

স্থাবর সম্পত্তি
আতিকুল ইসলামের নিজের নামে এক একর ৭৪ দশমিক ০৩৫ শতাংশ কৃষি জমি আর স্ত্রীর নামে রয়েছে ৪৫ শতাংশ কৃষি জমি। নিজের নামে অকৃষি জমি আছে ৩৫ দশমিক ১৭ শতাংশ।

নিজের নামে ২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার বাড়ি আছে। আর স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট ৫০ লাখ টাকায় বায়না করা আছে।

বেসরকারি একটি ব্যাংকে গৃহ ঋণ আছে ১ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৩৭১ দশমিক ১৬ টাকার। এছাড়াও একই ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ ও গুলশান ব্রাঞ্চ, ইস্টার্ন ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান ব্রাঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর বা ডাইরেক্টর হওয়ার সুবাধে ঋণ নিয়েছেন এবং এগুলো নিয়মিত রয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারির ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড তারকা শাফিন আহমেদের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর