মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়ার সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন সিদ্ধার্থ

news-image

বিনোদন ডেস্ক : এ মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক যতই চর্চায় থাকুক না কেন, এক সময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। বলিউডে প্রথম ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন আলিয়া-সিদ্ধার্থ। তবে ঠিক কোন কারণে ভেঙে গেল তাদের সম্পর্ক তা এতদিন অজানাই ছিল। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন সিদ্ধার্থ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ শোতে আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বেঁধে হাজির ছিলেন সিদ্ধার্থ। সেখানেই সিদ্ধার্থকে আলিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমবারের মতো মুখ খোলেন এ অভিনেতা।

সিদ্ধার্থ বলেন, ‘বিচ্ছেদের পরে আমি আর আলিয়া কখনো আলাদা করে দেখা করিনি। আমি মনে করি না আমাদের সম্পর্কটা এক্কেবারে তিক্ত, এটা এক্কেবারে সাধারণ একটি বিষয়। আমি ওর (আলিয়া) সঙ্গে প্রেম করার আগে থেকেই ওকে চিনতাম। আমার প্রথম শট দিয়েছিলাম আলিয়ার সঙ্গে, এটা একটা ইতিহাস।’

শোতে করণ সিদ্ধার্থকে আরও প্রশ্ন করেন, আলিয়ার সঙ্গে পুরোনো প্রেম, আবেগ ভুলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া তার কাছে কতটা কঠিন? এর উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘দুই ব্যক্তি একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন এর পিছনে কারণ থাকে। সম্পর্কের মধ্যে অনেক চড়াই-উৎরাই থাকে। যখন মানুষ এগুলোর মধ্যে থেকে নিজেকে বের করে আনতে পারে, তখন শুধু ভালো স্মৃতিই থেকে যায়।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক