মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।আজ (রোববার) নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।ইসি সচিব জানান, ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারি।

হেলালুদ্দীন আহমদ জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।তিনি বলেন, ‘বিএনপি শপথ নেয়ার পরে তারা প্রাথী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।’

আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক