মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর এক মিনিটও ভুল আসামিকে কারাগারে দেখতে চান না হাইকোর্ট

news-image

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

অপরদিকে তার বিরুদ্ধে করা ২৬ মামলা প্রত্যাহার করে নিয়েছে দুদক।

আজ (৩ ফেব্রুয়ারি) সকালে দুদক মহাপরিচালকসহ (তদন্ত) ৪ কর্মকর্তা আদালতে হাজির হলে হাইকোর্ট তাদের ভর্ৎসনা করে বলেন-‘ভুল আসামিকে আর এক মিনিটও কারাগারে দেখতে চান না হাইকোর্ট।’

গত সোমবার (২৮ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের স্বপ্রণোদিত হয়ে দুদকের কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

৩৩ মামলায় প্রকৃত অভিযুক্তের জায়গায় অন্য একজন নিরপরাধ আসামিকে তিন বছর জেলে রাখার ঘটনায় দুদক মহাপরিচালকসহ (তদন্ত) ৪ জন হাইকোর্টে হাজির হন। সেই চারজন হলেন দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের দুজন কর্মকর্তা।

গত সোমবার (২৮ জানুয়ারি) একটি জাতীয় দৈনিকে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩ মামলায় নিরপরাধ পাটকল শ্রমিক জাহালম এর জেলখাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন ও আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক