,

বিয়ের ছবি প্রসঙ্গে যা বললেন মেহজাবিন

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে দুজনর মোনাজাতে অংশ নিচ্ছেন। এগুলো দেখে অনেকেই বলাবালি করছেন তারা বিয়ে সেরে ফেলেছেন।

কোনো কোনো গণমাধ্যমে এ নিয়ে মুখোরোচক সংবাদও করা হয়েছে।যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে এতদিন কিছুই বলেননি রাজিব কিংবা মেহজাবিন।এবার মেহজাবিন সেই ছবির রহস্য ও রাজিবের সঙ্গে কথিত প্রেম নিয়ে মুখ খুললেন।

মেহজাবিন চৌধুরী জানান, যেসব ছবি নিয়ে তার প্রেম ও বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে তার হাসিই পাচ্ছে। কারণ হাতে মেহেদি দেয়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ভালো থেকো তুমিও’ নাটকের একটি দৃশ্যের ছবি।

এই সুদর্শনী জানান, সবাই মোনাজাত ধরার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি তার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ভাতিজার প্রথম জন্মদিনে বাসায় মিলাদের আয়োজন করা হয়েছিল বলে জানান মেহজাবিন। সেই মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত করা হয়েছিল।

বিয়ে নিয়ে মেহজাবিন বলেন, চার-পাঁচ বছরের আগে মনে হয় না এমন খবর দিতে পারবো। তবে বিয়ে সবাইকে জানিয়েই করবেন বলে জানান প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর