মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সুইস প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

বাসস : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ইলি মাউরের এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় সুইস প্রেসিডেন্ট বলেন, ‘চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে ইলি মাউরের বলেন, ‘আমি আপনার দেশের ও জনগণের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং আপনার দায়িত্ব পালনে সফলতা কামনা করি। বাংলাদেশের সংবিধানের আলোকে নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবেন এবং সবার স্বার্থে সব পক্ষে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।’

এ ছাড়া বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সুইস প্রেসিডেন্ট।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ৫ লাখ ব্রিটিশ-বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশা প্রকাশ করে থেরেসা মে বলেন, ‘মানবাধিকার, গণতন্ত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আপনার সঙ্গে কাজ করে যেতে চাই এবং রোহিঙ্গা সংকটের মোকাবিলায় মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে। এখন মিয়ানমারকে প্রয়োজনীয় যথাযথ পরিস্থিতি সৃষ্টিতে বাধ্য করতে সব পর্যায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক