মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী বললেন, এবার প্রশ্নফাঁস মুক্ত পরীক্ষা হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার এসএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নফাঁস মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশা প্রকাশ করেন।

দীপু মনি বলেন, ‘আশা করছি এবার প্রশ্নফাঁস মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর যেমন প্রশ্নফাঁস হয়নি। এবার আরও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রশ্নফাঁসের পেছনে না ছোটার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের অভিভাবকরাসহ সংশ্লিষ্টরা যদি প্রশ্নফাঁসের পেছনে না ছোটেন তাহলে এর চাহিদা কমে যাবে। চাহিদা না থাকলে এর সুযোগ নেই। অভিভাবক ও প্রশাসন উভয়ের দায়িত্ব আছে। এই দেশটা সকলের।’

এ সময় দীপু মনির সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো আলমগীর, মাধ্যমিক ‍উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১০টা থেকে দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে ।

এ ছাড়া সাধারণ শিক্ষাবোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবার শুধু এসএসসিতে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ পরীক্ষার্থী অংশ নেবে। তবে এই ব্যাচ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যখন নবম শ্রেণিতে পড়ত তখন নিবন্ধন করেছিল ২২ লাখ ৮৮ হাজার ৩২৩ জন। অর্থাৎ পরীক্ষায় বসছে না নিবন্ধনকারী ৫ লাখ ৪৭ হাজার ৩৮৬ শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক