মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো হলিউডের ছবিতে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন মুলুক এখন প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি। বিয়ের আগেই অবশ্য হলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। শ্বশুরবাড়ি বলে ‘বাড়তি সুবিধার’ দরকার হয়নি এ ভারতীয় অভিনয়শিল্পীর। সম্প্রতি নিজের চতুর্থ হলিউড ছবির ঘোষণা দিয়েছেন তিনি। সেখানে আধ্যাত্মিক সাধক ওশোর শিষ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

হলিউডের নতুন এক ছবিতে মা আনন্দ শীলার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ছবিটির পরিচালনা করবেন অস্কারজয়ী পরিচালক বেরি লেভিনসন। সম্প্রতি এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে সেই ছবি প্রসঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘বেরি লেভিনসনের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তিনি একজন অসাধারণ পরিচালক। ছবিটির চিত্রনাট্য তৈরি হচ্ছে আধ্যাত্মিক সাধক ওশোর শিষ্য শীলার বিবেচনার ভিত্তিতে। বলা যায়, তিনি ছিলেন ওশোর ডান হাত এবং গুরুর প্রতি ভীষণ নিবেদিত। তিনি মার্কিন মুলুকে ওশোর একটি বিরাট অনুসারী গোষ্ঠী তৈরি করেছেন।’

ওশো প্রসঙ্গে এলেন ডিজেনারেস তাঁর অনুষ্ঠানে নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি’র কথা তুলে ধরলে প্রিয়াঙ্কা বলেন, ‘তথ্যচিত্রটি দারুণ হয়েছিল।’

চলতি মাসের ১৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’। মূলত ছবির প্রচারণা চালাতেই তিনি গিয়েছিলেন এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডিভাইন ও রেবেল উইলসন।

গত বছরের ডিসেম্বরে প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন মার্কিন গায়ক নিক জোনাসকে। এলেনের অনুষ্ঠানে তিনি কথা বলেন নিজেদের প্রেম ও বিয়ে নিয়ে। এক টুইটার বার্তার কথা টেনে এনে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক আমাকে মেসেজ পাঠিয়ে বলেছিল, আমাদের যোগাযোগ থাকা দরকার। আমি তাঁকে জবাব দিয়েছিলাম, ঠিক আছে, আমাকে মেসেজ পাঠিয়ো।’

ইতিমধ্যে ‘বে-ওয়াচ’ এবং ‘এ কিড লাইক জেক’ ছবি দুটিতে কাজ করে হলিউডে ব্যাপক পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র প্রধান নারী চরিত্রে অভিনয় করে সারা বিশ্বেই জনপ্রিয়তা পেয়েছেন এই ভারতীয় অভিনয়শিল্পী। প্রিয়াঙ্কার পরের বলিউড ছবি সোনালি ঘোষ পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক