কসবায় ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক সহ ৭ জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশন মামলা দায়ের করেছে।বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের অনুকুলে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচির আওতায় ১৭ মেঃ টন গম আত্বসাত করার দায়ে এ মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে দূনীতি দমন কমিশন সম্মলিত জেলা কার্যালয় কুমিল¬ার উপ-সহকারী পরিচালক মোঃ হুমায়ন কবীর বাদী হয়ে কসবা থানায় এই মামলাটি দায়ের করেন।কসবা থানা মামলা নং ৪৩।এ মামলায় অন্য আসামীরা হলেন প্রকল্প চেয়ারম্যান সহিত মিয়া,প্রকল্প সেক্রেটারী মোঃ ফুল মিয়া, প্রকল্প সদস্য নারগিস আক্তার,মোঃআক্তার জ্জামান,মোঃ দেলোয়ার হোসেন। মামলায় প্রকল্পের চেয়ারম্যান,কর্মকর্তা,সেক্রেটারী ও সদস্যরো পরস্পর যোগসাজসে সরকারী টাকা আত্বসাতের দায়ে তাদের বিরুদ্ধে দঃ বিঃ ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূনীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্থিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়।জানা যায়,বিগত ২০০৯-১০অর্থ বৎসরে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা)কর্মসূচির আওতায় অনুমোদিত দ্বিতীয় পর্যায়ে কসবা উপজেলা বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের অনুকুলে ১৭ মেঃ টন গম বরাদ্ধ করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার কসবা বরাবর প্রকল্প অনুমোদনের জন্য প্রেরণ করেন।গত ২৬মে ২০১০ ইং তারিখে স্বাক্ষর করে প্রকল্প বাস্তবায়ন কমিটি অনুমোদন করা হয়।চার কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্বমোট ১৭ মেঃ টন গম উওোলন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের (কাবিখা) গম আত্বসাত করার অভিযোগ এনে বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হকসহ ৭ জনকে আসামী করে দূনীতি দমন কমিশন বাদী হয়ে একটি মামলা দায়ের স্বীকার করেছেন। আসামীদেও গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি এই প্রতিবেদককে জানান।











