,

আনসারুল্লাহর জঙ্গিরা সম্পাদক হত্যার পরিকল্পনা করেছিল : র‌্যাব

news-image

নিউজ ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তারকৃত চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর উত্তরা থেকে দলটির ৪ সদস্যকে গ্রেপ্তার করার পর জানা গেছে একটি জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল তারা। এছাড়া তাদের এক নেতাকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

আজ শুক্রবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তুলে ধরেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত এক লেখায় বিয়ে সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্যের জন্য ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করে আনসারুল্লাহর ওই চার সদস্য।

এছাড়া আনসারুল্লাহর শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছিল সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের ওই চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

গ্রেপ্তার চারজন হলেন, মো. শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন (২০), রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), মো. রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪) ও মো. আব্দুল মালেক (৩১)। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর