মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী নার্গিস ফাকরির চিৎকার

news-image

বিনোদন ডেস্ক : উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পরই মুম্বই ছাড়েন নার্গিস ফকরি। ‘ধুম’ অভিনেতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ওই সময় কোনওরকম মন্তব্য করেননি তিনি। শোনা যায়, উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে গিয়ে ম্যাট এলোঞ্জ নামে আরও একজনের সম্পর্ক তৈরি হয় নার্গিসের। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি বেশিদিন। বেশ কয়েকদিন একসঙ্গে থাকার পর ম্যাটের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় ‘হাউজফুল’ অভিনেত্রীর।

ম্যাটের সঙ্গে বিচ্ছেদের পর ফের মুম্বাইতে ফিরে আসেন নার্গিস। কিন্তু ওই সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে একবারেই নারাজ হয়ে যান বলিউড অভিনেত্রী। মুম্বইতে ফেরার পর শুরু করেন ‘অমাবস্যা’ নামে একটি সিনেমার শুটিং। সম্প্রতি ওই সিনেমার ট্রেলরও মুক্তি পেয়েছে। কিন্তু,মুক্তির আগে সিনেমার প্রমোশনে প্রথম দিকে দেখা গেলেও, বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে নার্গিস।

সম্পর্কে টানাপোড়েনের পর বেশ কিছুদিন পর বলিউডে ফিরে এলেও, বিচ্ছেদের ভূত তাঁর কাধ থেকে নামেনি। আর সেই কারণেই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলেই ক্ষেপে যাচ্ছেন নার্গিস। শুধু তাই নয়, ম্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেও, প্রকাশ্যেই চেঁচিয়ে উঠছেন বলিউডের এই অভিনেত্রী। আর সেই কারণে মুক্তির আগে ‘অমাবস্যা’-র প্রমোশন শুরু হলেও বর্তমানে সেখানে নার্গিস ফকরির দেখা পাওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যমের প্রশ্নে জর্জিত হয়েই নাকি ‘অমাবস্যা’-র প্রমোশনও এড়িয়ে যাচ্ছেন নার্গিস। যদিও বলিউড অভিনেত্রী এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক