বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মোখলেছুর রহমান ফাউন্ডেশন মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা প্রদান

Kasba Brahmanbaria news, Sk Kamal 24-12-2014শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোখলেছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধান  শিক্ষক আলহাজ্ব আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট মো: রাশেদুল কাওসার ভূঞা জীবন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার, বায়েক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন।
    ২৪তম মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৩৫জনকে মেধাবৃত্তি প্রদানসহ পুরস্কৃত করা হয়। ইমাম প্রি-ক্যাডেট স্কুল সর্বোচ্চ বৃত্তি পেয়ে উপজেলায় ১মস্থান অধিকার করে। পরপর ৩বার উপজেলায় ১মস্থান অধিকার করায় প্রতিষ্ঠান পরিচালক প্রভাষক মো: জয়নাল আবেদীনকে অভিনন্দন জানায়।
গুণীজন সম্মাননায় উপজেলার ৫জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কবির আহামেদ খান (দেলী), বীর মুক্তিযোদ্ধা মো: হুমায়ুন কবির পিপিএম (কুল্লাপাথর), আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার (রঘুরামপুর), বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল জব্বার (নয়নপুর) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সৈয়দ ইমাম (কসবা)।
    অনুষ্ঠানে উপজেরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুধীজন উপস্থিত ছিলেন।


 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা