রাজধানীতে আনসারুল্লাহ বাংলাটিমের ৪ সদস্য আটক
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্যকে আটক করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।
র্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সাথে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১।আরটিভি অনলাইন










