মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশ বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায়

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের নিরাপদ বিমান সংস্থার তালিকায় স্থান পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী নিরাপত্তা, সেবা ও বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। পাঁচতারকা পাওয়ার পর বাকি দুই তারকা অর্জনই এখন বিমানের বড় চ্যালেঞ্জ।

লাল সবুজের পতাকাবাহী একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন বিশ্বের অন্যতম নিরাপদ এয়ারলাইন্স। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এয়ারলাইন রেটিংস ডটকমের করা তালিকায়, যাত্রীদের নিরাপত্তা দেয়ার দিক দিয়ে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পেয়েছে বিমান।

আইয়াটা অপারেশনাল সেফটি অডিট সনদপ্রাপ্ত হওয়ায় তিনটি, ইউরোপিয়ান ইউনিয়নের কালো তালিকাভুক্ত না হওয়ায় একটি ও গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে সক্ষম হওয়ায় এবং কোনও আরোহীর মৃত্যু না হওয়ায় মোট পাঁচ তারকা পেয়েছে বিমান।

বিমান বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এমন অর্জন বিশ্ব বাজারে তাদের ব্যবসা প্রসারে বড় ভূমিকা রাখবে। এই সুযোগ কাজে লাগিয়ে বিমানের বদনাম ঘোচানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক