,

অশান্তিতে সাইফ-কারিনা!

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিনের অনুষ্ঠান কিংবা ঘুরতে যাওয়া হোক-সব জায়গায় একঝাঁক ক্যামেরা তাক করা থাকে তার দিকে। এমনকি বিদেশে গিয়েও পাপারাজ্জির ঘেরাটোপে থাকতে হয় তাকে। সেই ছোট্ট শিশুটি আর কেউ নয়, বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের একমাত্র সন্তান তৈমুর আলী খান। ক্যারিয়ার কিংবা সংসার নিয়ে নয়, বরং তাকে নিয়েই অশান্তিতে আছেন এ তারকা দম্পতি।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ছোট নবাব জন্মের পর থেকেই যেন এ তারকা জুটির জীবনে নেমে এসেছে চরম দুশ্চিন্তা। প্রথম বিষয়টি সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু বর্তমানে বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে মনে করেন সাইফ-কারিনা। সংবাদমাধ্যমের ‘প্রিয়’ বলেও, তৈমুরকে নিয়ে তাদের মাঝেমধ্যেই অশান্তি শুরু হয়ে যায়। কেন জানেন?

সম্প্রতি কারিনা বলেন, ‌‘তৈমুরের ওপর সব সময় নজরদারি করা, একেবারেই পছন্দ করেন না সাইফ। তৈমুরের খাওয়া দাওয়া নিয়ে বেশি চিন্তা করা কিংবা ঘুরতে যাওয়া, কোনো কিছু নিয়েই বেশি চিন্তা একেবারেই পছন্দ নয় সাইফের।’

এই অভিনেত্রী জানান, শুটিং সেরে শক্ত হাতে ক্যারিয়ার সামলেও সব সময় ছেলের চিন্তায় নাকি মগ্ন থাকেন তিনি। তবে ছেলেকে নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তাভাবনা করা পছন্দ করেন না সাইফ।

মা-বাবার নজরদারি সব সময় থাকলে, কিংবা মা-বাবা বেশি করে লক্ষ্য করলে ছেলের সবকিছু বিগড়ে যেতে পারে। এমনকি বড় হয়েও নিজেকে সব সময় কেন্দ্রবিন্দু বলেও মনে করতে পারে ছেলে। সেই কারণেই এখন থেকেই তৈমুরের ওপর নজর কমিয়ে ওকে নিজের মতো করে বড় হতে দেওয়া উচিত বলেও কারিনাকে জানান সাইফ।

কিন্তু সাইফের কথায় যেন ভ্রুক্ষেপ নেই বেবোর। তিনি তৈমুরকে নিয়েই সব সময় ব্যস্ত থাকেন। আর তাতেই দুজনের মধ্যে মন কষাকষি শুরু হয়ে যায় বলেও জানান বলিউড অভিনেত্রী।

শুধু সাইফ নন, মেয়ে ইনায়াকে নিয়ে বেশি চিন্তা করুন সোহা; আর তা পছন্দ নয় কুণাল খেমুর। আর সেই কারণে সন্তানদের বড় করা নিয়ে সাইফের সঙ্গে কুণালের চিন্তাভাবনা প্রায় সবসময় মিলে যায় বলেও মন্তব্য করেন কারিনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর