মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারমার্স ব্যাংক এখন ‘পদ্মা ব্যাংক লিমিটেড’

news-image

নিজস্ব প্রতিবেদক : দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ প্রজ্ঞাপন জারি করে এই কথা জানিয়েছে। এই প্রজ্ঞাপন সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংক লিমিটেড নামে কার্যক্রম পরিচালনা করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জানুয়ারি মঙ্গলবার থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের পদ্মা ব্যাংক লিমিটেড হিসেবে পরিবর্তন করা হয়েছে।

ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল বর্তমান পরিচালনা পর্ষদ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ করা হলো।

রাজনৈতিক বিবেচনায় ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ৯ ব্যাংকের একটি ফারমার্স ব্যাংক। কিন্তু চার বছর না পেরোতেই চরম সংকটে পড়ে ব্যাংকটি। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় একপর্যায়ে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ব্যাংকটির এমডি এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকটি বাঁচাতে মূলধন সহায়তা দিচ্ছে সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থা। এ ছাড়া শুরু থেকেই ব্যাংকটিতে এসব প্রতিষ্ঠানের ৫৫০ কোটি টাকা ধার রয়েছে। মূলধন সহায়তা দিয়ে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংকটির পর্ষদের পরিচালক হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক