মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরে মেয়র পদে আতিকসহ ছয় প্রার্থী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলামসহ ছয়জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে পাঁচজন রাজনৈতিক দলের ও একজন স্বতন্ত্র।

এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। বুধবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ১৬৭ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি সাধারণ ওয়ার্ডে ১৫৮ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকার দুই সিটিতে মেয়রসহ কাউন্সিলর পদে সবমিলিয়ে ৪০১ জন প্রার্থী হলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এসব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপনির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. আতিকুল ইসলাম।

বুধবার মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, মেয়র পদে মোট ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৯জন গত বছর ও ৯ জন এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৬ জন।

প্রসঙ্গত: ২০১৮ সালের তফসিল ঘোষণার পর ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরে উচ্চ আদালতের রায়ে এ নির্বাচন স্থগিত হয়ে যায়।

জানা গেছে, ঢাকা উত্তর সিটির সাধারণ ২০টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে কাউন্সিলর মারা যাওয়ায় এবং বাকি ১৮টি সম্প্রসারিত এলাকায় নবসৃষ্ট ওয়ার্ড হওয়ায় জনপ্রতিনিধি নির্বাচন হতে যতে যাচ্ছে। যে দুটি ওয়ার্ডের কাউন্সিলর মারা গেছেন সেগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ ও ২১ নম্বর। তাদের পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ নম্বর ওয়ার্ডে ৬জন ও ২১ নম্বর ওয়ার্ডে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সিটি কর্পোরেশনের ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নবগঠিত। এসব ওয়ার্ডে সর্বনিম্ন ৩ জন ও সর্বোচ্চ ১১ জন পর্যন্ত প্রার্থী হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বিকাল ৫টায় নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেকে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। কিন্তু তাদের মনোনয়নপত্র জমা নেননি সহকারি রিটার্নিং কর্মকর্তারা।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন ১৮টি সাধারণ ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এর মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ডে ১৫৮জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন জানান, আগামী ২ ফেব্রুয়ারি জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা হবে। এরপর ১০ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হবে। ওইদিন থেকেই শুরু হবে প্রচারণা। এর আগে কোনো প্রার্থীকে প্রচার শুরু না করার আহ্বান জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের আগে প্রচার চালালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক