মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ অনিল কাপুর

news-image

বিনোদন ডেস্ক : কাঁধের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছেন বলিউড তারকা অনিল কাপুর। চিকিৎসার জন্য দ্রুতই তাকে ছুটতে হবে জার্মানিতে। কিন্তু চাইলে এখনই ভারত ছাড়তে পারছেন না তিনি। কেননা এ শরীর নিয়েও পুরোদমে তিনি মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র প্রচারণায় অংশ নিচ্ছেন।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, অনিল কাপুরের যে সমস্যা হয়েছে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ক্যালসিফিকেশন অব শোল্ডার’। সিনেমার স্ট্যান্টের নানা কসরত ও মারপিটের দৃশ্যে অভিনয় এবং একের পর এক ছবির চাপে এই অসুখে ধরেছে তাকে।

এ বিষয়ে অনিল জানিয়েছেন, ছবিগুলো মুক্তি পাওয়ার পর এপ্রিলে জার্মানি যেতে পারবেন তিনি। ইতিমধ্যেই জার্মানির তারকা ক্রীড়া চিকিৎসক ড. হানস উলহেম মুলার উলফার্টের সঙ্গে সময় ঠিক করে নিয়েছেন তিনি। ড. হানস জার্মানির জাতীয় ফুটবল দলসহ তারকা খেলোয়াড়দের চিকিৎসা দিয়ে থাকেন। একবার গোড়ালির ব্যথার কারণে অনিল কাপুর এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, হাঁটার মতো অবস্থা ছিল না তার। সে সময় হানসের পরামর্শ নিয়েছিলেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি অনিলের মেয়ে সোনম কাপুর, রাজকুমার রাও এবং জুহি চাওলার অভিনীত ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন শেলি চোপড়া ধর এবং প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া। এরপরই অনিল কাপুরকে আবার দেখা যাবে ২৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘টোটাল ধামাল’ ছবিতেও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক