মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ১৫০ হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি

news-image

বিনোদন ডেস্ক : তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের মডেল- অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’।  আগামী ১ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলের প্রায় দেড়শ হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নায়িকা নিজেই।

সিনেমাটির ব্যাপারে মুক্তার সঙ্গে কথা হয় দৈনিক আমাদের সময় অনলাইনের। মুক্তা বলেন, ‘গত বছরের শুরুর দিকে ছবি শুটিং হয়। ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরালার বেশ কিছু স্থানে এর দৃশ্যধারণ করা হয়। প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি আমার অভিষেক হচ্ছে ভারতে। ছবির মুক্তি উপলক্ষে আমি এখন হায়দরাবাদে। তেলেগু ভাষার অভিনয় করা, কঠিন একটা কাজ ছিল। এটা অন্য রকমের এক অভিজ্ঞতা।’

মেঘলা মুক্তা জানান, ২০১৭ সালের শেষ দিকে, ভারতীয় এক বন্ধুর মাধ্যমে তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান। এরপর তিনি হায়দরাবাদে গিয়ে অডিশন দেন। অডিশনে টিকে গেলেও শুটিংয়ে ভাষার কারণে সমস্যা পড়েন।

তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষার কারণে প্রথমদিকে খুব সমস্যায় পড়ি। এজন্য হায়দরাবাদে গিয়ে তেলেগু ভাষার ওপর একটা কোর্সও করি। তাও গুছিয়ে উঠতে পারছিলাম না। আমার জন্য শুটিংয়ে একজন দোভাষী ছিলেন। তিনি তেলেগু সংলাপগুলো ইংরেজিতে লিখে দিতেন আমাকে। আর আমি বাংলা করে দৃশ্যটি বুঝে নিতাম।’

‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবির দৃশ্য
‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবির দৃশ্য

ভারতের তেলেগু ভাষায় নির্মিত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ। ছবিতে তার বিপরীতে আছেন তানিষ্ক রেড্ডি। জানা গেছে, ছবিতে মেঘলাকে দেখা যাবে চৈত্রা চরিত্রে। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি খল অভিনেতা হিসেবে ছিলেন রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে।

উল্লেখ্য, মডেলিং পাশাপাশি মেঘলা মুক্তা অভিনয় করেন যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক