মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরতে মাহি মিথ্যে বলেন

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি হঠাৎ করেই অসুস্থ হয়ে গত রবিবার ২৭ জানুয়ারি রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই দিন দিবাগত রাত ১২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তবে সোমবার সকালে বাসায় ফিরেছেন তিনি। চিকিৎসকরা তাকে আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু মাহি তা করতে দেননি। তাই চিকিৎসককে ‘মিথ্যা কথা বলে’ ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছিলেন এ নায়িকা।

এ ব্যাপারে মাহি বলেন, ‘গতকাল সারা দিনই আমার শ্বাসকষ্ট ছিল। ভাবছি বেশি সমস্যা হবে না। এটা আমার পুরনো সমস্যা। কিন্তু সন্ধ্যার পর সেটা বেড়ে যায়। আর রাত যখন ১২টা তখন অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল। এরপরই আমার এক বন্ধু আমাকে মেডিকেলে নিয়ে যায়।’

মাহি আরও বলেন, ‘মেডিকেলে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বেশ কিছু টেস্টও করে। রিপোর্টও মোটামুটি ভালো আসছে। সারা রাত ছিলাম। এরপরে ডক্টর বলছে কেবিনে যাওয়ার জন্য। আমার কন্ডিশন তারা আরও অবজারভ করতে চেয়েছিল।’

‘কিন্তু আমার হাসপাতালে থাকতে ভালো লাগছিল না। ভোরে যখন ব্যাথাটা কন্ট্রোলে চলে আসছে, তারপর সকাল ৭টার দিকে বাসায় চলে আসছি। চিকিৎসকে মিথ্যে কথা বলেছি যে, মঙ্গলবার আমার শুটিং আছে, যোগ করেন মাহি।’

এ সময় মাহি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি একদমই ঘুমাই না। যার কারণে শরীরটা দুর্বল ছিল। নিজের প্রতিও যত্ন নিইনি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক