মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক প্রশস্তকরণের জন্য কোটি টাকার জমি ছেড়ে দিলেন মুহিত

news-image

নিউজ ডেস্ক : সড়ক প্রশস্তকরণের জন্য প্রায় কোটি টাকা মূল্যের জমি ছেড়ে দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পরিবারের সদস্যরা।

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা ধোপাদিঘীর পাড়ে অবস্থিত তাদের বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশের সড়ক প্রশস্ত করার জন্য এ জমি দান করেন তারা। সোমবার বিকেলে হাফিজ কমপ্লেক্সের সামনের দেয়াল ভাঙার কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। কোটি টাকা মূল্যের ওই জমি মুহিত পরিবারের নিজস্ব সম্পত্তি ছিল।

এর আগে শনিবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান মেয়র আরিফুল। মেয়রের অনুরোধে জনস্বার্থে সড়কের জন্য ভূমি ছেড়ে দিতে রাজি হন আবুল মাল আবদুল মুহিত।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য আবুল মাল আবদুল মুহিতকে জমিটি ছেড়ে দেয়ার অনুরোধ করেছিলাম। তিনি আমার অনুরোধে জনস্বার্থে জমিটি ছেড়ে দিয়েছেন। হাফিজ কমপ্লেক্সের জমি জনস্বার্থে ছেড়ে দেয়ার ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে সবার কাছে। বাংলাদেশ নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক