,

ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে ছাত্রদল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তবে ডাকসু নির্বাচনের প্রার্থিদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কোনো নেতা ডাকসু নির্বাচনে প্রার্থী হলে তাকে ছাত্রদল সমর্থন দেবে কি না তা নিয়েও আলোচনা করছে বিএনপি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ডাকসু নির্বাচনে যাওয়া ও না যাওয়ার বিষয় নিয়ে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে ডাকসু নির্বাচনের অংশগ্রহণে বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্রে জানা গেছে।

জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা নির্বাচনে যাবো বলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য যখন প্রথম সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা খোলা মনে অংশগ্রহণ করি। ওই সভায় ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিভিন্ন দাবি জানিয়েছে। কিন্তু দুঃখজনক আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়েই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করায় আমরা প্রশাসনের কার্যকলাপ নিয়ে সন্দিহান।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। গত বুধবার ডাকসুর সভাপতি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ডাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী তিনি তারিখ ঘোষণা করেন। ২৮ বছর পর দেশের দ্বিতীয় ‘পার্লামেন্ট খ্যাত’ ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর