মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপানের কারণে নয় ইউএস-বাংলা দুর্ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের কারণ ধূমপান নয় বলে দাবি করেছেন বাংলাদেশি তদন্তকারী ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ক্যাপ্টেন রহমাতুল্লাহ বলেন, নেপালের তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে পাইলট ককপিটে বসে ধূমপান করছিলেন। এ নিয়ে বিতর্কের কিছু নেই। কারণ, ককপিটে ধূমপান না করার জন্য আন্তর্জাতিকভাবে কোনো বিধিনিষেধ নেই। তবে টয়লেটে ধূমপান না করার জন্য নির্দেশনা রয়েছে।

তিনি আরো বলেন, সুতরাং ইউএস বাংলার দুর্ঘটনার কারণ ধূমপান, এটা বলা যায় না।

পাইলট আবিদ সুলতানকে দায়ী করে ভারত ও নেপালের তদন্ত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তদন্ত দলের সঙ্গে যুক্ত বাংলাদেশি ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ বলেন, ক্যাপ্টেনের ল্যান্ডিংয়ের প্রস্তুতিকালে কন্ট্রোল টাওয়ারের আরো সতর্ক থাকা দরকার ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, পাইলটের কিছু ভুল ছিল। তবে কন্ট্রোল টাওয়ার চাইলে অন্তত বিমান দুর্ঘটনাটি ঘটত না।

যদিও নেপালের দুর্ঘটনা তদন্ত কমিশন জানিয়েছে, ককপিটে পাইলটের ধূমপানের কারণেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চ মাসে ইউএস-বাংলা বোম্বারডিয়ার ইউবিজি-২১১ বিমানটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় আক্রান্ত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে, নিষেধ থাকা সত্ত্বেও বিমানের ককপিটে পাইলটের ধূমপান।

রিপোর্টে আরও বলা হয়, কমিশন সূত্র জানায় বিমানটির দায়িত্বে থাকা পাইলট ধূমপায়ী ছিলেন। ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর থেকে এই তথ্য পাওয়া গেছে। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যেকোনো রুটে ধূমপান নিয়ে ইউএস-বাংলা কোম্পানির বিধি নিষেধ থাকলেও তা মানা হয়নি। দায়িত্বরত কর্তৃপক্ষ হয়তো এ বিষয়ে জানতেন না।

কমিশন আরো জানায়, তাই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে, পরিস্থিতি সম্পর্কে ‘পাইলট ও ক্রু’ সদস্যদের পর্যাপ্ত মনোযোগের অভাব।

তবে নেপালের দুর্ঘটনা তদন্ত কমিশনের এই বক্তব্য মেনে নেয়নি ইউএস-বাংলা কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন সূত্র জানায়, ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা অনুসারে নেপালের তদন্ত কমিশনের দাবির সত্যতা মেলেনি।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৪ জন ক্রুসহ ২৭ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি ও একজন চীনা যাত্রী নিহত হন। আহত হন ৯ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও ১ জন মালদ্বীপের নাগরিক।

এর আগে, বিমান দুর্ঘটনার কারণ হিসেবে নেপালের ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটের ‘ক্লান্তি, মানসিক অবসাদ ও নির্ঘুম’ থাকাকে দায়ী করলেও ইউএস-বাংলা বলছে দুর্ঘটনা ঘটেছে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের ভুল বোঝাবুঝিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক