,

‘প্রিয়জন প্রয়োজন’ আঁচলের

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের ঝলমলে আলোয় আরও একটি ছবিতে নাম লেখালেন আঁচল আঁখি। ‘প্রিয়জন প্রয়োজন’ নামের নতুন ছবিতে দেখা যাবে তাকে। পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। গতকাল নিজের জন্মদিনে ছবিটির ঘোষণা দেন নির্মাতা।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রিয়জন প্রয়োজন’ ছবিটির চিত্রনাট্য লিখবেন কলকাতার চিত্রনাট্যকার এন কে সলিল। কমেডি ঘরানার চলচ্চিত্র এটি। ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন। এছাড়া কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী নেয়ার কথাও ভাবছি।

পরিচালক বলেন, ছবিতে আঁচল আঁখি ও নজরুল রাজের অভিনয়ের কথা আজ জানালাম। তবে আরও একটি নতুন জুটি থাকছে। অবশ্যই একটি চমক দেব। শিগগিরই আমরা নতুন জুটির নাম ঘোষণা করবো।

সম্প্রতি ‘রাগী’ ছবির কাজ শুরু করেছেন আঁচল। এদিকে ৮ ফেব্রুয়ারি তার অভিনীত ‘দাগ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তারেক সিকদার পরিচালিত এই সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

অন্যদিকে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ করছেন। ছবিতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন বাপ্পি চৌধুরী। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর