মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর চার বিভাগে চারজন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

২০১৮ সালে কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন৷

হাবীবুল্লাহ সিরাজী জানান, আজ সকালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে একাডেমির সচিব আবদুল মান্নান ইলিয়াসসহ একাডেমির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

১৯৬০ সালে প্রবর্তিত বাংলাদেশের সাহিত্য অঙ্গনের সবচেয়ে বড় এ পুরস্কার ১০টি বিষয়ে দেওয়া হয়ে থাকে। এবার পুরস্কার হিসেবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে দুই লাখ টাকা, সনদ ও স্মারক দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক