মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণফোরামের দুই সদস্য শপথ নেবেন না

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন না। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণফোরাম।

বিজ্ঞপ্তিতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।’

গণফোরাম তথা ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণফোরামের সংসদে যোগ দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে।’

সোমবার বিকেলে এ বিষয়ে গণফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য ও কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত শপথ না নেয়ার। ঐক্যফ্রন্টও শপথ না নেয়ার পক্ষে। এটা তাদের (মনসুর ও মোকাব্বির) ব্যক্তিগত অভিমত হতে পারে।’

গতকাল রোববার মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। এই সময়ে আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ঐক্যফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন সিলেট-২ আসন থেকে। শপথ নেবেন কি না জানতে চাইলে আজ সকালে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’ সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক