,

সৌদিতে বাংলাদেশীসহ ১৩৫০ অবৈধ শ্রমিক গ্রেফতার

KSA-5সৌদি আরবের রাজধানী রিয়াদে পুলিশের অভিযানে বাংলাদেশীসহ এক হাজার ৩৫০ জন বিদেশী অবৈধ শ্রমিক গ্রেফতার হয়েছে। তবে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বা পরিচয় জানা যায়নি। আটককৃতদের মধ্যে ২৭ জন তালিকাভুক্ত সন্দেহভাজন বলে জানিয়েছেন রিয়াদের গভর্নর প্রিন্স খালিদ বিন বন্দর ও রাজধানীর ডেপুটি গভর্নর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ।

সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজে অনলাইন ভার্সনে বলা হয়, অবৈধ অভিবাসীদের আটক করতে মঙ্গলবার এ অভিযান শুরু হয়। বুধবার ভোরে অভিযান শেষ হবে। শহরের রেইল স্ট্রিটে এ অভিযান চালানো হয়। সৌদি আরবে বেশ কিছুদিন ধরেই এমন অভিযান চলছে। এর আগে শহরের থুলাইমি ও আমাল জেলায় অভিযানে ৭৫০ জন গ্রেফতার হয়।

এবারের আটককৃতদের মধ্যে ইয়েমেন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছে। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা