,

কসবায় ৫০টি পরিবার অবরুদ্ধ প্রায় দেড় বছর ধরে যাতায়াতের রাস্তাটি বন্ধ

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধশতাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রায় দেড় বছর ধরে একমাত্র চলাচলের সড়কটি বন্ধ করে দেয় প্রভাবশালীরা। এসব ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। জানা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের গৌরঙ্গলা গ্রামের অর্ধশত পরিবার প্রায় ১০ ফুট প্রশস্তের সড়কটি শত বছর ধরে ব্যবহার করে আসছিল। হঠাৎ গত বছরের ১১ আগস্ট মাসে ওই গ্রামের প্রভাবশালী আব্দুল বারেক, স্বপন মিয়া ও মাইনুদ্দিনসহ একটি সংঘবদ্ধ দল রাস্তাটি বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় প্রভাবশালীরা গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করে। পুলিশ মাইনউদ্দিন ও স্বপন মিয়াসহ ৫জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানা জারির পর আসামীরা প্রকাশ্যে গ্রামবাসীদের দেখে নেবারসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। গ্রামবাসীকে জিম্মি করার ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত বছরের ২০ নভেম্বর আব্দুল বারেক ও মাইনউদ্দিনসহ ৫জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালত কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত পূর্বক চলতি বছরের ২৩ ডিসেম্বর এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রাস্তাটি বন্ধ হওয়ায় অর্ধশত পরিবারের ৭/৮’শ লোকজন অবরুদ্ধ ও জিম্মি হয়ে পড়েছে। এর ফলে গ্রামের স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা, হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা, হাসপাতালে রোগীদের আনা নেয়ায় গ্রামবাসী সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিকট রাস্তাটি খুলে দেয়ার দাবী জানিয়েছেন গৌরঙ্গলা গ্রামবাসী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ