মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের আসনে তার ছোট বোন লিপি

news-image

নিউজ ডেস্ক : প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনে ৩০ ডিসেম্বরের ভোটে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মশিউর রহমান হুমায়ুন। আগামী ২৮ ফেব্রুয়ারির ভোটের জন্যও তিনি তুলেছেন দলের মনোনয়ন ফরম। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানাচ্ছেন, এবার পাল্টাতে পারে প্রার্থী।

৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে সৈয়দ আশরাফের দুই ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শাফায়েতুল ইসলাম, চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলামও কিনেছিলেন মনোনয়ন ফরম। বোন সৈয়দা জাকিয়া নূর লিপি সে সময় আগ্রহী ছিলেন না। তবে এবার তিনি ভোটে আগ্রহী। আর তাকে ঘিরেই চলছে আলোচনা।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হবে। যদিও আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, লিপির হাতেই উঠতে যাচ্ছে মনোনয়ন।

সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান লিপি ও তার ছোট বোন রাফিয়া নূর রুপা। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপরই লিপির মনোনয়ন পাওয়ার বিষয়টি চাউর হয়।

লিপি একজন চিকিৎসক। তিনি যুক্তরাজ্যে থাকতেন। সে দেশের ন্যাশনাল হেলথ সেন্টারে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। যুক্তরাজ্যের পাসপোর্টও ছিল। তবে সেটি সারেন্ডার করেছেন এরই মধ্যে।

৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য ওই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। তবে এবার সংখ্যাটা কমে এসেছে। সব মিলিয়ে সাতজন তুলেছেন মনোনয়ন ফরম।

যারা ফরম তুলেছেন তাদের মধ্যে আশরাফের ভাই শাফায়েত, বোন লিপি ছাড়াও আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী, রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহম্মেদ তুহিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগের সহপাঠাগার সম্পাদক এম এ হান্নানও।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক নেতা জানান, ৩০ ডিসেম্বরের বিকল্প প্রার্থীর পাশাপাশি আশরাফের পরিবারের মধ্যেও মনোনয়ন রাখার সম্ভাবনা রয়েছে। আর আশরাফের পরিবারে মনোনয়ন গেলে সবচেয়ে বেশি সম্ভাবনা বোন লিপির।

জানতে চাইলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলা একজন নেতা বলেন, মনোনয়ন লিপি আপার দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। তিনি প্রার্থী হলে আমি অবশ্যই স্বাগত জানাব। আশরাফ ভাইয়ের কাছের একজন প্রার্থী হোক এটা আমিও চাই।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সৈয়দ নজরুল ইসলাম পরিবারের একজনই পাচ্ছেন মনোনয়ন। আর ইঙ্গিত পেয়েই লিপি দেশে চলে আসছেন।

সৈয়দা জাকিয়া নূর লিপি প্রথমে সিলেট এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাজ্যে যান। ছাত্রজীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে মনোনয়ন। বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে।

৩০ ডিসেম্বরের ভোটে বিপুল ভোটে জয়ী সৈয়দ আশরাফ চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডে মারা যান গত ৩ জানুয়ারি। তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচন নয়, কিশোরগঞ্জ-১ আসনে হবে পুনর্নির্বাচন। ওই আসন থেকে আশরাফ ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালেও জিতেছিলেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক