মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের ‘ভারত’র টিজারেই বাজিমাত (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান মানেই ম্যাজিক। আর সালমান খান মানেই ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। যে ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায় সে ছবি ‘ভারত’। ছবিটির টিজার প্রকাশ্যে আনলেন সালমান খান।

পরিচালক আলি আব্বাস জাফরের এই ছবিটি কোরিয়ান ব্লকবাস্টার ‘ওয়ে টু মাই ফাদার’ ছবির রিমেক। প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হবে এখানে। যেখানে আবার পাঁচটি আলাদা লুকে দেখা যাবে সালমান খানকে।

কলকাতার গণমাধ্যম বলছে, সিনেমায় সালমানকে একজন নৌ-সেনা কর্মকর্তা হিসেবে দেখা যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে টিজারে এক সেকেন্ডের জন্য ঠাই পাননি ক্যাটরিনা। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করে।

প্রথমে এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু, হঠাৎই এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। যা নিয়ে বলিউডে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম গুলোতে বলা হয়, পারিশ্রমিক নিয়ে টালবাহানার জেরেই নাকি সরে গেছেন প্রিয়াঙ্কা। যদিও, টিম ‘ভারত’ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আলি আব্বাস জাফরের কথায়, নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্যই নাকি সালমন খানের এই সিনেমা থেকে সরে গিয়েছেন প্রিয়াঙ্কা।

তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মহলের তরফে দাবি করা হয়, মনমতো পারিশ্রমিক না পাওয়াতেই শেষ পর্যন্ত ‘ভারত’ থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে এরপর সেখানে নিয়ে আসা হয় ক্যাটরিনা কাইফকে। সিনেমাটিতে দিশা পাটানি, সুনীল গ্রোভার, নোরা ফতেহি ও টাবুকে দেখা যাবে।

ভিডিও…

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক