,

যে দেশে ৩৯ থেকে বেড়ে এখন ২৫০০ মসজিদ

news-image

অনলাইন ডেস্ক : মধ্য এশিয়ার পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্থান। মসজিদের বাতিঘর বলা হয় কিরগিজস্তানকে।

জরিপে প্রকাশ, প্রতিবছর গড়ে ৯০টি করে মসজিদ নির্মাণ করে আসছে দেশটি। আর গত ২৮ বছর এ রেকর্ড ধরে রেখেছেন তারা।

সে হিসেবে ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ অবধি মোট ২ হাজার পাঁচশ’ মসজিদ নির্মাণ করেছে দেশটির সরকার।

এ বিষয়ে দেশটির ধর্মবিষয়ক কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীনতা লাভের পূর্বে দেশটিতে মাত্র ৩৯টি মসজিদ ছিল।

এরপর মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেয় দেশটির সরকার।

গত ২৮ বছরে আড়াই হাজারেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জানানো হয় সেই বিবৃতিতে।

কিরগিজ ধর্মবিষয়ক কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের কমিশনে ৩ হাজার ২৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে।

এগুলোর মধ্যে ইসলামি সংস্থা ২ হাজার ৮২২টি, খ্রিস্টান সংস্থা ৩৯৭টি, বৌদ্ধ সংস্থা ১টি, ইয়াহুদি সংস্থা ১টি এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ১২টি।

প্রসঙ্গত চীন, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান বেষ্টিত দেশ কিরগিস্তানে মোট জনসংখ্যা আনুমানি সাড়ে ৫৫ লাখ, যার সিংহভাগই ইসলাম ধর্মের অনুসারী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর