,

বিএনপিতে কোনো বিভেদ নেই : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দেননি তাদের ধন্যবাদ দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাট্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘যারা ভোট দিযেছেন, যারা দেননি তাদের ধন্যবাদ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাস্তবে এটি মানুষের সাথে ঠাট্টা ছাড়া কিছু নয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই প্রকৃত ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর দেশের মানুষ বা আওয়ামী লীগ বিজয়ী হয়নি। এ বিজয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘অসুস্থতার কথা বিবেচনা না করেই তাকে বারবার আদালতে আনা হচ্ছে। তাকে শারীরিকভাবে লাঞ্চিত করতে, দুর্বল করতে সরকার এমনটি করছে।’

তারেক রহমানকে দল থেকে দুই বছরের জন্য সরে যাওয়া উচিত জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্য সম্পর্কে রিজভী বলেন, ‘তার বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাফরুল্লাহ আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি বিএনপির কেউ নন।’

বিএনপিতে কোনো বিভেদ নেই। সরকার দলের ঐক্যে ফাটল ধরাতে পারেননি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর