,

এবার মনোনয়নপত্র সংগ্রহ করলেন সৈয়দ আশরাফের বোন

news-image

নিউজহ ডেস্ক : কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।

আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দা জাকিয়া নুর লিপির পক্ষে তার মামাতো বোন আনা মিলকী মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন।

এর আগে গত বুধবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর