মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিশার এক্স গালর্ফ্রেন্ড আলোচনায়

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল, অভিনেত্রী তানজিন তিশার অভিনয়ের ভুবনে পথচলা খুব বেশি দিনের না। তবে এরই মধ্যে কাজের সুবাদে শোবিজ অঙ্গনে তিনি দারুণ প্রশংসিত হয়ে উঠেছেন। বর্তমান সময়ে ব্যস্ততম শিল্পীদের একজন তানজিন তিশা- বললে খুব একটা ভুল হবে না। কারণ তার হাতে রয়েছে বেশ কিছু নাটকের কাজ।

বর্তমান সময়ে তার ‘এক্স গালর্ফ্রেন্ড’ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। বিষয়টি একটু খোলাসা করা দরকার, অভিনেত্রী তানজিন তিশা অভিনীত ‘এক্স গালর্ফ্রেন্ড’ নাটকটি এরই মধ্যে দর্শকপ্রিয় হয়ে উঠেছে। বছরের প্রথম দিন ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে রিলিজ পাওয়া এই নাটকটি এরই মধ্যে ৪ মিলিয়নেরও বেশি দেখেছেন দর্শক।

এর নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘২০১৯ সালের প্রথম নাটক হিসেবে এটি আমরা “সিনেমাওয়ালা”ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করি। কয়েক দিনের ব্যবধানে নাটকটি মিলিয়নের ঘর অতিক্রম করে। নাটকটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এর অভিনয় শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছে। সে উৎসাহে আমরা এর সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’

‘এক্স গালর্ফ্রেন্ড’ নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, বাঁধন লিংকন, জান্নাত আখতার সূচি, রকি খান, রত্না ও শিখা।

নির্মাতা আরও জানান, ‘এক্স গালর্ফ্রেন্ড’ নাটকের সফলতার পর এবার তিনি নির্মাণ করছেন ‘এক্স বয়ফ্রেন্ড’। এতেও জুটি হয়েছেন তানজিন তিশা ও আফরান নিশো। ভালোবাসা দিবসে এটি প্রচার হবে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে। দৈনিক আমাদের সময় অনলাইনকে

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক