,

শিল্পা শেঠি ঋণের টাকা নিয়ে ঝামেলায়

news-image

বিনোদন ডেস্ক : ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার পরিবার। এ জন্য ২৯ জানুয়ারি মুম্বাইয়ে এক মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে হবে শিল্পা, তার বোন শমিতা ও মাসুনন্দাকে।

জানা গিয়েছে, ফরহাদ নামের এক গাড়ি ব্যবসায়ী শিল্পা ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন।

দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ব্যবসা বিস্তারের নামে শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি ২০১৭ সালের জানুয়ারিতে ২১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এরপর ফরহাদ টাকা ফেরত চাইতে গেলে তখন শিল্পার বাবা বলেছিলেন, যে ব্যবসার জন্য এই টাকা ঋণ নেওয়া, সেই ব্যবসার সঙ্গে তার মেয়ে ও স্ত্রী যুক্ত। তাই টাকা ফেরত পেতে অসুবিধা হবে না। এরপর সুরেন্দ্রর মৃত্যুর পর তার পরিবারের কাছে সেই টাকা দাবি করতে গেলে, শিল্পা ও তার পরিবার গোটা বিষয়টি অস্বীকার করেন।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি। তিনি বলেন, অভিযোগকারী সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিচ্ছেন।

১৯৯৩ সালের ‘বাজিগর’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা শেঠি। সেখানে শাহরুখ খানের বিপরীতে একটি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। তারপরে গোবিন্দ, সালমান খান, অক্ষয় কুমারের সঙ্গে একের পর এক হিট ছবি করেন এই অভিনেত্রী।

২০০৭ সালের পর থেকে শিল্পাকে সিনেমায় তেমন আর দেখা যায়নি। ইতিমধ্যে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে আইপিএলের বেশ কিছু জটিলতায় ফেঁসে আছেন এই অভিনেত্রী। তার মাঝে নতুন করে আবারো ঝামেলায় জড়ালেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর